জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কালাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক কালাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

Manual1 Ad Code

ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনোনীত করায় পৌর কাউন্সিলর পৌর কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Manual2 Ad Code

শনিবার দুপুরে পৌর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার, যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, কল্যাণব্রত দাস, নেছার আহমদসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের এ নেতাকে শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

এ ছাড়া প্যানেল মেয়র তাপস চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, দিলোয়ার হোসেন, নওশাদ মিয়া, ধন মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নাহার বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়সহ পৌর কর্মকর্তা-কর্মচারী ফুলের তোড়া দিয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরীকে শুভেচ্ছা জানান। মেয়র আবুল কালাম চৌধুরীকে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনোনীত করায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে উপজেলা যুবলীগ এবং পৌর ও কলেজ ছাত্রলীগ আনন্দ মিছিল করেছে।

Manual1 Ad Code

বিকেলে শহরে আনন্দ মিছিল করে পৌর কার্যালয়ে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীকে ফলের তোড়া দিয়ে অভিনন্দন জানান যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পরে সাধারন সম্পাদক মৃদুল কান্তি দাস মিন্টুর নেতৃত্বে পৌর আওয়ামীলীগ, আহবায়ক বাবুল পালের নেতৃত্বে উপজেলা কৃষকলীগ, শ্রমিক নেতা খলিলুর রহমানের নেতৃত্বে শ্রমিকলীগ, সাধারন সম্পাদক নিতাই রায়ের নেতৃত্বে গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটি, ফকিরটিলা সিএনজি ষ্ট্যান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পর্যাক্রমে মেয়রকে অভিনন্দন জানান। আওয়ামীলীগ নেতা শাহ ইলিয়াছ মিয়া, রেদওয়ানুল হক আরজু, শাহীন মিয়া তালুকদার, লোকমান আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ কান্তি চৌধুরী, যুবলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, ফজলে রাব্বী জনি, দেলোয়ার হোসেন, মামুন মিয়া, মঞ্জু মিয়া, মিসবাহ উদ্দিন মিসহাক, খোকন মিয়া, জুনেদ আহমদ, বিল¬াল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক অনার্স ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির তালুকদার, রুবেল তালুকদার জনি, রাজিব তরফদারসহ নেতৃবৃন্দ মেয়র আবুল কালাম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পরে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code