সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৯
সিলেটের জৈন্তাপুরে আল-আমিন (৩০) নামের এক অপহরণ মামলার আসামী গ্রেফতার করা হয়েছে। এসময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (করোমাটি) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন একই ইউনিয়নের উমনপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরুধ চলে আসছিলো। এরই জের ধরে জৈন্তাপুর উপজেলা চিকনাগুল ইউনিয়নের উনপুর গ্রামের আতাউর রহমানের বাড়ীর সামনের রাস্তার উপর থেকে শনিবার দুপুর অনুমান ২টার দিকে আল-আমিন মামলার বাদীনিকে জোরপূর্বক মাইক্রোবাস (নোহা) গাড়ীতে তুলে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি দেখেতে পেয়ে এলাকাবাসী বাদীনির পরিবারকে জানালে পরিবারের সদস্যরা থানা পুলিশকে বিষয়টি জানায়।
সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক এর নির্দেশে দ্রুত পুলিশ টিম অভিযানে নামে। অভিযানের এক পর্যায় অপহরণকারীর নিকট আত্মীয় বাড়ী উপজেলার ঠাকুরের মাটি (করোমাটি) গ্রামের অভিযান চালায় এবং অপহরণকারীসহ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনায় উদ্ধার হওয়া ভিকটিম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ ধারায় মামলা হিসাবে রেকর্ড করে। যাার নং-০৯, তারিখ: ১৪-০৯-২০১৯।
ওসি শ্যামল বণিক জানান, সংবাদ পাওয়ার পরপর এসআই ইন্দ্রনীল ভট্টাচার্য রাজন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অপহরণকারীসহ ভিকটিম উদ্ধার করে।
মামলা রেকর্ড পূর্বক অপহরণকারীকে আটক দেখিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি