জৈন্তাপুরে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, নগরী থেকে ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

জৈন্তাপুরে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ, নগরী থেকে ধর্ষক গ্রেপ্তার

Manual3 Ad Code

সিলেটের জৈন্তাপুরে তরুণীকে জোরপূর্বক সিএনজি চালিত অটোরিক্সায় তুলে নিয়ে কয়েক দফা ধর্ষণ করা অভিযুক্ত সেই ধর্ষক মারুফ আহমদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

ধর্ষক মারুফ আহমদ (২০) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক মারুফ আহমদ সিলেট নগরীর নাইওরপুল এলাকায় অবস্থান করছে জানতে পারেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক। এমন সংবাদের ভিত্তিতে এসএমপি পুলিশের সহায়তায় রোববার রাতে অভিযান চালিয়ে ধর্ষক মারুফকে গ্রেপ্তার করেন।

অভিযুক্ত মারুফ আহমদকে সোমবার (১৬ সেপ্টেম্বর) আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, উপজেলা দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের হতদরিদ্র কৃষক পরিবারের মেয়ে তার বসত বাড়ীর আঙ্গীনায় রোদ্রে শুকানো কাপড় আনতে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁৎ পেতে থাকে নারী লোভী মারুফ আহমদ। সুযোগ বুঝে ওই তরুণীকে ঝাপটে ধরে মুখ বেঁধে নাম্বর বিহীন সিএনজি চালিত অটোরিক্সায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তরুণীকে কয়েক দফা ধর্ষণ করে।

Manual3 Ad Code

এদিকে, বাড়ির লোকজন তরুণী মেয়েকে না পেয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি কওে পাননি। একপর্যায়ে গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় বাড়ির নিকটবর্তী রাস্তার মধ্যে পুনরায় সিএনজি যোগে এনে ফেলে যায় মারুফ আহমদ। জৈন্তাপুর থানায় অবহিত করলে পুলিশ হেফাজতে তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করা হয়।

এঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৯(১) ধারায় মামলা হিসাবে রেকর্ড করে (যাহার নং-১০)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত কওে ওসি শ্যামল বণিক জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদালতে প্রেরণ করি। ভিকটিম ওসিসিতে ভর্তি রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code