টেলিটকের ডাটা প্যাকে থাকবে না মেয়াদের সীমাবদ্ধতা

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

টেলিটকের ডাটা প্যাকে থাকবে না মেয়াদের সীমাবদ্ধতা

Manual6 Ad Code

তথ্য ও প্রযুক্তি ডেস্ক :
সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটক এবার তাঁদের গ্রাহকদের জন্য দিলো দারুণ এক খবর। টেলিটক সিমে ইন্টারনেট ডাটা প্যাক (এমবি) কিনলে সেখানে থাকবে না আর মেয়াদের সীমাবদ্ধতা। অর্থাৎ, নির্দিষ্ট দিন পর চলে যাবে না ইন্টারনেট, যতোদিন ব্যালান্স থাকবে ততোদিন ব্যবহার করুন টেলিটকের ডাটা প্যাক।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ডাটা ব্যবহারকারীদের জন্য সুখবর দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর বিটিআরসি মিলনায়তনে মোবাইল অপারেটরদের ডাটা ও ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মন্ত্রী।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

আগামী ১৭ মার্চ থেকে টেলিটক এটি কার্যকর করবে। ফলে নির্দিষ্ট দিনের মধ্যে আর ডাটার মেয়াদ শেষ হবে না। অর্থাৎ যত দিন ব্যালেন্স থাকবে, ততদিন ব্যবহার করা যাবে।

 

মোস্তাফা জব্বার বলেন, বিশ্বে এই প্রথম মোবাইল ডাটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো। টেলিটকের পর অন্য অপারেটরগুলোও পর্যায়ক্রমে এটি চালু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

ডাটার মেয়াদ তুলে দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমার ডাটা আমি ব্যবহার করব, যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করব- গ্রাহকদের এটাই দাবি। আমরা সেই দাবিই বাস্তবায়ন করছি।’


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code