টেলিভিশন-মোবাইলের অধিক ব্যবহারে ক্যানসার অনিবার্য

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

টেলিভিশন-মোবাইলের অধিক ব্যবহারে ক্যানসার অনিবার্য

Manual6 Ad Code

মোবাইল ফোন ব্যবহারে ছড়িয়ে পড়া রেডিও-তরঙ্গ থেকে ম্যালিগন্যান্ট ক্যানসার অনিবার্য। এমনকি, ব্রেন ক্যানসার বা ব্রেন টিউমারের আশঙ্কাও বহু গুন বাড়িয়ে দেয়। এছাড়া সব সময় টেলিভিশন সেটের সামনে বসে থাকলেও ছড়িয়ে পড়া রেডিও-তরঙ্গ ক্যানসার আক্রান্তের আশঙ্কাকে অনেক গুন বাড়িয়ে দেয়।

Manual6 Ad Code

আমেরিকার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্থ’-এর তত্ত্বাবধানে সম্প্রতি এক গবেষণার ফলাফল ওই তথ্য দিয়েছে।

Manual8 Ad Code

গত বৃহস্পতিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে ‘ন্যাচার’ জার্নালে। ওয়াশিংটনে, ‘ফেডারাল কমিউনিকেশন্স কমিশন’(এফসিসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে।

আড়াই কোটি ডলার ব্যয়ে এই গবেষণাটি চালানো হয়েছে ‘ন্যাশনাল টক্সিকোলজি প্রোগ্রামে’। ওই গবেষণায় দেখা গিয়েছে, যে রেডিও-তরঙ্গে মার্কিন মুলুকে টেলিভিশন সম্প্রচার করা হয়, বা চালানো হয় উপগ্রহের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, সেই রেডিও-তরঙ্গ অনিবার্যভাবেই ম্যালিগন্যান্ট ক্যানসারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়।

ওই গবেষণা চালানো হয়েছিল ইঁদুরের ওপর। এতে দেখা গিয়েছে, ওই বিশেষ রেডিও-তরঙ্গ পুরুষ ইঁদুরের শরীরে দুধরনের ম্যালিগন্যান্ট ক্যানসারের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মূল গবেষক ক্রিস্টোফার পোর্টিয়ার তার গবেষণাপত্রে জানিয়েছেন, যে রেডিও-তরঙ্গ থেকে পুরুষ ইঁদুররা ম্যালিগন্যান্ট ক্যানসারে আক্রান্ত হচ্ছে, আমাদের প্রতিদিনের ব্যবহার করা মোবাইল ফোন থেকে সেই রেডিও-তরঙ্গই ছড়িয়ে পড়ে নিয়মিত। সবচেয়ে উন্নত প্রযুক্তিতে বানানো মোবাইল ফোন থেকেও ছড়িয়ে পড়ে ওই একই রেডিও-তরঙ্গ।

Manual1 Ad Code

সহযোগী গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্রের আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ক্যানসার রোগ বিশেষজ্ঞ বলেন, ওই বিশেষ রেডিও-তরঙ্গের মাত্রা বাড়ানো হলে, ইঁদুররা আরো বিরল ক্যানসারে খুব দ্রুত হারে আক্রান্ত হচ্ছে। ‘গ্লিওমাস’ নামক সেই ক্যানসার বা টিউমারটা হচ্ছে মস্তিষ্কে। এছাড়াও ‘শোয়্যানোমাস’নামক হৃদযন্ত্রের ক্যানসারেও আক্রান্ত হচ্ছে।

Manual7 Ad Code

কিন্তু ওই রেডিও-তরঙ্গের স্বাভাবিক মাত্রায় (যা প্রতিদিন মোবাইল ফোন থেকে ছড়িয়ে পড়ে) ওই দুই ধরনের ক্যানসার ইঁদুরগুলো আক্রান্ত হচ্ছে না। মানুষের ক্ষেত্রেও ওই রেডিও-তরঙ্গের প্রভাব একই রকম।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code