ট্রেনে কাটা পড়ে ৩ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

ট্রেনে কাটা পড়ে ৩ জনের প্রাণহানি

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়।

Manual5 Ad Code

 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে হাজির মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় ভটভটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- আলীনগর ভুতপুকুর এলাকার আবদুল গণির ছেলে ফুলচান, রইস উদ্দীনের ছেলে শেহের আলী ও ভটভটি চালক আমনুরা এলাকার নাইমুল ইসলাম।

 

Manual8 Ad Code

ফুলচানের ছোট ভাই আবদুল মজিদ জানান, পুকুরে মাছ ধরার পর সেগুলো ভটভটি করে বাজারে দিয়ে বাড়ি ফিরছিল তার ভাইয়েরা। বাড়ির কাছে এসে এ দুর্ঘটনা ঘটে। এখন অনেক বাড়ি হয়ে যাওয়ায় দূর থেকে ট্রেন দেখা যায় না, তারা রাস্তা পার হতে গেছে, এদিকে ট্রেনও চলে এসেছে বুঝতে পারেনি।

 

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, সাড়ে ৮টার দিকে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। পরে হাজির মোড় এলাকায় ভটভটির সঙ্গে দুর্ঘটনা ঘটে। হাজির মোড়ে ট্রেন লাইনের ওপর দিয়ে রাস্তা থাকলেও সেখানে কোনো গেট নেই, ফলে গেটম্যানও থাকে না। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code