ডাচদের বিশাল ব্যবধানে উড়িয়ে ইংল্যান্ডের সান্ত্বনার জয়

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

ডাচদের বিশাল ব্যবধানে উড়িয়ে ইংল্যান্ডের সান্ত্বনার জয়

Manual7 Ad Code

খেলাধুলা ডেস্ক :
সেমিফাইনালের দৌড় থেকে বিদায় হয়েছে আগেই। তবে আছে চ্যাম্পিয়ন ট্রফিতে জায়গা করে নেয়ার লড়াই। সে লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এমন ম্যাচে ডাচদের বিশাল ব্যবধানে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে ইংলিশরা।

 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে নয় উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ৩৭.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। ১৬০ রানের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠেছে জস বাটলারের দল।

 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আসা যাওয়ার মাঝে ছিলেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তেজা নিদামানুরু। এছাড়া স্কত অ্যাডওয়ার্ডস ৩৮, ওয়েসলি বারেসি ৩৭ ও সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ৩৩ রান করেন।

Manual5 Ad Code

 

ডাচদের আর কেউই বলার মতো রান করতে পারেননি। তাই অল্পেই অল আউট হয় দলটি। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ তিনটি, ডেভিড উইলি ও মঈন আলী দুটি এবং ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এর আগে বুধবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলের হয়ে লড়েছেন ডেভিড মালান ও বেন স্টোকস। ওপেন করতে নামা মালান রান আউটের শিকার হওয়ার আগে খেলেন ৮৭ রানের ইনিংস।

Manual3 Ad Code

 

এছাড়া ইনিংসের শেষদিকে ৭৮ বলে চলতি আসরে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান স্টোকস। অন্যপ্রান্তে ফিফটি পূরণ করেন ক্রিস ওকস। ৫১ রান করেন তিনি। স্টোকস ও ওকসের ১২৯ রানের দুর্দান্ত জুটিই ম্যাচের সর্বোচ্চ।

 

স্টোকসের ১০৮ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। নেদারল্যান্ডসের হয়ে বাস ডি লিড তিনটি, ভ্যান বিক ও আরিয়ান দুটি এবং মিকিরিন একটি করে উইকেট নেন।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code