সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনাকে ‘ডিজিটাল চুরি’ আখ্যায়িত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এই চুরি বিশ্বকে হতবাক করেছে। এই ঘটনায় জড়িতদের সরকার আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ঘটনার ৪০ দিন পর থানায় মামলা হয়েছে। এই মামলা করা হয়েছে ঘটনার মূল হোতাদের আড়াল করার জন্য। তবে গডফাদারদের নাম জাতি একদিন জানতে পারবে বলে মন্তব্য করেন বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এই নেতা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ কাউন্সিলের জন্য বিএনপির পক্ষ থেকে চাওয়া হয়েছে। তবে এখনো অনুমতি মিলেনি। তারা অনুমতির অপেক্ষায় আছেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার সব আয়োজন সম্পন্ন হয়েছে। তাই যথাসময়ে সেখানেই কাউন্সিল অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি