ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ১২ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩

ডিস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যায় ১২ জনের যাবজ্জীবন

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বগুড়ার ডিস ব্যবসায়ী রঞ্জু সরদার হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন।

Manual6 Ad Code

 

রায় ঘোষণার সময় ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।

 

নিহত রঞ্জু সরদার বগুড়া সদরের বড় কুমিরার আজাহার আলী সরদার ছেলে। তিনি ওই এলাকাতে ডিস ব্যবসা পরিচালনা করতেন।

Manual5 Ad Code

 

এর আগে, ২০১২ সালের ৭ জুলাই সকালে তাকে বড় কুমিরায় কুপিয়ে হত্যা করা হয়। পরে রঞ্জুর বাবা আজাহার আলী বাদী হয়ে ১৩ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা করেন। সেই মামলায় ২০১৩ সালের ৫ জুন তৎকালীন সদর থানার পরিদর্শক নুরে আলম সিদ্দীকী আদালতে চার্জশিট জমা দেন।

Manual4 Ad Code

 

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা দণ্ডিত আসামিরা হলেন- বগুড়া সদরের বানদীঘি এলাকার সিরাজুল ইসলাম, মো. জিন্নাহ, নিশিন্দারা এলাকার আশরাফুল ইসলাম ও ঝোপগাড়ীর মাহফুজার রহমান, আজগর আলী। পলাতক আসামিরা হলেন বানদীঘি এলাকার রাজু শেখ, রিপন শেখ, রিজু শেখ, রাবু শেখ, আইনুল ইসলাম, খয়বর আলী ও বড় কুমিরার একরাম হোসেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি বলেন, মামলার আসামিদের সঙ্গে নিহত রঞ্জুর দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ছিল। এরই জেরে তাকে হত্যা করা হয়। মামলায় ১৩ জন আসামি ছিল। এর মধ্যে বাদল শেখ নামে এক আসামি মামলা চলাকালে মারা যান। আর বাকি ৭ জন পলাতক রয়েছেন।

Manual4 Ad Code

 

তিনি আরো বলেন, মামলায় বিচারক ১২ জনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। আর পলাতক আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে।

 

(সুরমা মেইল/ডি-এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code