ডেঙ্গুজ্বরে নারী-শিশুসহ ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৯

ডেঙ্গুজ্বরে নারী-শিশুসহ ৬ জনের মৃত্যু

Manual5 Ad Code

হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমলেও থামছে না মৃত্যু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকা ও বাইরের জেলায় গত ২৪ ঘণ্টায় অন্তত; ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Manual1 Ad Code

এর মধ্যে রাজধানীর কদমতলী এলাকার দরিদ্র পরিবারের আড়াই বছরের শিশু খাদিজা বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। শিশুটির বাবা কারখানা শ্রমিক ইসমাঈল হোসেনও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন।

কদমতলীর দনিয়া এলাকায় ডেঙ্গুতে একাধিক মানুষের মৃত্যু ও বহু মানুষ আক্রান্ত বলে জানান এলাকাবাসী।

বান্দরবানের রুমা উপজেলা চেয়ারম্যানের ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং মারমা বেবী (৩২) বৃহস্পতিবার ভোর ৪টা ৫৭ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual7 Ad Code

তাছাড়া, বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রী আজ সকাল ৬টা ৫০ মিনিটে মারা যায়। এনিয়ে এ হাসপাতালে ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে এ পর্যন্ত আটজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

ওদিকে, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহিদা বেগম নামে এক নারী বুধবার সকালে যশোরে মারা যায়। এনিয়ে যশোরে মোট ৫ জন মারা গেলেন। জেলার বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন ২২৪ জন।

Manual3 Ad Code

অপরজন, রহিমা বেগম বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহতের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। গত সোমবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১১ জন।

অপরদিকে, সরকারি পরিসংখ্যান অনুযায়ী ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তির সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। বেসরকারি হিসাবে এটা কয়েকগুণ বেশি হবে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৩৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ২২১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪১৩ জন।

Manual6 Ad Code

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১৯৭ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তা পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সংস্থাটি এর মধ্যে ১০১টি মৃত্যু ঘটনা পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত হয়েছে। এখনও পর্যালোচনা অব্যাহত রয়েছে। বিভিন্ন হাসপাতাল সূত্র বলছে, এ পর্যন্ত মৃতের সংখ্যা দুই শতাধিক।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code