তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : ফখরুল

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : ফখরুল

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না। দেশের মানুষ এ নির্বাচনে অংশ নিবেন না।

 

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকেই আমরা মানি না। নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই।

 

Manual8 Ad Code

তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন কেন কোনো নির্বাচনই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চান না আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জয়লাভ করতে চায়।

Manual8 Ad Code

 

ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেননি প্রধানমন্ত্রী। আমাদের যে তিস্তা ও অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা, এসব বিষয়ে সমাধান আনতে পারেননি তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code