সিলেট ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
তারেক রহমান দেশে কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বুধবার (০১ অক্টোবর) বিকেলে পৌনে ৪টার দিকে লন্ডন থেকে দেশে ফিরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে মানুষ আর চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর এ দলটিকে চায় না।
তিনি বলেন, অনেকে নিজেদের বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দিচ্ছেন, কেউ কেউ দাবি করছেন গ্রিন সিগনাল পেয়েছেন। তবে প্রার্থী মনোনয়নের বিষয়টি একমাত্র দলের হাইকমান্ডের সিদ্ধান্তে হবে। এখন পর্যন্ত কেউ গ্রিন সিগনাল পাননি, সবাই এখনো রেড সিগনালে আছেন।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, আমি এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করব।
এ সময় হাজারো জনতা ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন ব্যানার, প্লাকার্ড ও স্লোগান দিয়ে বিমানবন্দরে এম এ মালিককে উষ্ণ অভ্যর্থনা জানান।
উল্লেখ্য, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালিক। পরে গত ৩ আগস্ট তিনি লন্ডনে যান।
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি