সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬
নিজস্ব সংবাদদাতা :: সুনামগঞ্জ জেলার তাহিরপুরে নৌকাডুবিতে দুই পাথর শ্রমিক নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার বৌলাই নদীতে নৌকা ডুবির পর বেলা ১০টায় তাদের লাশ উদ্ধার করা হয় বলে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ জানান।
নিহতরা হলেন উপজেলার দক্ষিণকুল গ্রামের তোয়াজুর রহমান (২০) ও সঞ্জিব দাশ (২০)।
ওসি জানান, রোববার রাতে নদীতে একটি পাথর বোঝাই নৌকায় চার শ্রমিক ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে বৃষ্টি শুরু হলে তলা ফেটে নৌকাটি ডুবে যায়। এ সময় দুই শ্রমিক সাঁতরে তীরে আসতে পারলেও অন্য দুইজন ডুবে যান।
স্থানীয়দের সহায়তায় সকালে দুই জনের লাশ ও ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি