সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারে পথ সভায় সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী এড. রনজিত সরকার বলেছেন, বলেছেন, হাওর পাড়ের অসহায় ক্ষতিগ্রস্থ কৃষকরা যাতে ঘুড়ে দাঁড়াতে পারে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে সার-বীজ ও নগদ অর্থ প্রদান করছেন। বিগত অকাল বন্যায় হাওরের সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা যখন দিশেহারা তাদের নিজ চোখে দেখতে শেখ হাসিনা হাওর পাড়ে ছুটে এসেছিলেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাল, নগদ অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। কৃষকদের ন্যায্য পাওনা সঠিকভাবে তাদের হাতে পৌছে দিতে সরকার সব সময় সতর্ক রয়েছে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তৃনমূল পর্যায়ে সরকারের এসব কর্মকান্ড তুলে ধরতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে ও মাহবুব আলমের পরিচলানায় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা এসব কথা বলেন।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নূরুল আমিন তালুকদার, হাসেম তালুকদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত সামন্ত সরকার, জামালগঞ্জ উপজেলা মৎসজীবী লীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর, সহ-সভাপতি বোরহান উদ্দিন, মোস্তফা কামাল, বাবলু মিয়া, জিল্লুর রহমান মধ্যনগর থানা যুবলীগ নেতা হুমায়ুন কবির, সিলেট জেলা ছাত্রলীগ নেতা শাহনাজুল ইসলাম শিকদার, জয়াশীষ দাস লিটন, সাজিবুল করিম সাদ্দাম, শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি