দিরাই উপজেলা আ’লীগের ইফতার ও আলোচনা সভায় জয়া সেন

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

দিরাই উপজেলা আ’লীগের ইফতার ও আলোচনা সভায় জয়া সেন

Manual7 Ad Code

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনাগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শনিবার (০৯ জুন) সন্ধ্যায় দিরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনষ্ঠিত হয়।

Manual3 Ad Code

দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি এডভোকেট সুহেল আহমদ সইল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত জাতীয় নেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্তের সহধর্মিনী ড. জয়া সেন গুপ্তা।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুরঞ্জিত সেনের পূত্র সৌমেন সে গুপ্ত, তার সহধর্মিনী রাখি সেন গুপ্তা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা, উপজেলা চেয়ারম্যান হাপিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ মোশারফ মিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, প্যানেল মেয়র বিশ^জিৎ রায়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহীদুল হাসমত খোকন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, সাধারন সম্পাদক মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এম রায়হান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহজাহান সরদার, জগদল ইউপি চেয়ারম্যান মোঃ শিবলী বেগ, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান ও সরমঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশ তখনই দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়।

Manual5 Ad Code

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ আজ বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে শেখ হাসিনাকে পূনরায় সরকার গঠনের সুযোগ করে দিতে উপস্থিত জনসাধারণের প্রতি আহবান জানান।

পরে উপস্থিত সকলেই বিশে^র মুসলমানদের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code