সিলেট ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। তবে ঠিক কতো সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। একটি সূত্র জানিয়েছে, জেলা ছাত্রদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর ছাত্রদলের ২৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি