দুই বাড়ির মালিকই ১ প্রবাসী, অভিযানে অংশ নিচ্ছে সোয়াট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

দুই বাড়ির মালিকই ১ প্রবাসী, অভিযানে অংশ নিচ্ছে সোয়াট

Manual6 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। মৌলভীবাজার পৌরসভার বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর এলাকায় দুটি বাড়ির অবস্থান।

Manual6 Ad Code

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

Manual4 Ad Code

এদিকে, দুই বাড়ির মধ্যে নাসিরপুরের বাড়িটিতে জঙ্গি বিরোধী অভিযানে অংশ নেবে সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত সোয়াটের একটি টিম।

আজ (বুধবার) দুপুরে পিআইবি’র বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন। ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত থেকে মৌলভীবাজার শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের ওই দু’টি জঙ্গি আস্তানা ঘেরাও করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব।

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

Manual5 Ad Code

তবে, রাত থেকে কৌশলে এলাকাবাসীকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে। দুটি জঙ্গি আস্তানা ঘিরে রাখতে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছেবলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code