দুর্গত এলাকার মানুষজনকে সবরকম সহায়তা করবে সরকার : মৌলভীবাজারে ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭

দুর্গত এলাকার মানুষজনকে সবরকম সহায়তা করবে সরকার : মৌলভীবাজারে ত্রাণমন্ত্রী

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: বন্যার পানি না নামা পর্যন্ত দুর্গত এলাকার মানুষজনকে সবরকম সহায়তা করবে সরকার জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, হাওরঞ্চলের মানুষের জন্য ১ হাজার বান্ডিল ঢেউ টিন ও ৩০ লাখ টাকা প্রদানের ঘোষণা।

মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ঘাটের বাজার এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

মন্ত্রী বলেন, ‘বিএনপি দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ দেয় না  ঢাকায় বসে শুধু ফাঁকা আওয়াজ দেয়। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে।

দেশে যতেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি এ সরকারের উন্নয়ন ভালো চোখে দেখে না। যখন শেখ হাসিনার তীক্ষ্ণ পরিকল্পনায় আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে তখন বিএনপি শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছে।

Manual3 Ad Code

বিএনপিকে হঁশিয়ারি দিয়ে ত্রাণ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সর্বদা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছে। এ নিয়ে সাধারণ মানুষকে ভুল বুজানোর চেষ্টা করবেন না।

Manual1 Ad Code

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে  ও জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মহা পরিচালক রিয়াজ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন ও কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নেছার আহমদ, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল  ইসলাম, পুলিশ সুপার মো. শাহ্ জালাল, এডিশনাল এসপি (কুলাউড়া সাকর্ল) মো. আবু ইউসুফ, মৌলভীবাজার সদর পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাব হোসেন চৌধুরী শাহাজান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code