সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬
সুরমা মেইল নিউজ : রাজধানীর শেরেবাংলা নগর ও বনানী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ছুরি, চাকু, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়। সোমবার (৩০ মে) সকালে তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।
তিনি জানান- রোববার দিবাগত রাতে শেরেবাংলা নগর থানাধীন চক্ষু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকরা হল-লিটন ও রুপক হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ৩২টি ককটেল উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এরআগে, ওই রাতেই বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামস্থ নিউ এয়ারপোর্ট রোডে অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করে বনানী থানা পুলিশ। এরা হল- রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক। এ সময় তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়। বনানী নগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি