দেশের যে জেলার মানুষ সবচেয়ে বেশি ঘুষ দেয়

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৫

দেশের যে জেলার মানুষ সবচেয়ে বেশি ঘুষ দেয়

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
দেশে সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ প্রদানে জেলা পর্যায়ে বড় ধরনের তারতম্যের কথা জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

 

বিবিএস জানায়, ঘুষ লেনদেনের ক্ষেত্রে শীর্ষস্থানে অবস্থান করছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা নোয়াখালি। আর সবচেয়ে কম ঘুষ লেনদেনের ক্ষেত্রে উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের নাম উঠে এসেছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে এসব তথ্য জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘সিটিজেন পারসেপশন সার্ভের (সিপিএস) ২০২৫’ শীর্ষক এই জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিবিএস জানায়, ঘুষ লেনদেনে শীর্ষ স্থানে আছে নোয়াখালী। জেলাটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগকারী নাগরিকদের মধ্যে ৫৭ দশমিক ১৭ শতাংশ ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা, যেখানে ঘুষ দেওয়া-নেওয়ার হার ৫৩ দশমিক ৪৭ শতাংশ। এরপর ফরিদপুরে ৫১ দশমিক ৭০ শতাংশ, ভোলায় ৪৯ দশমিক ১ শতাংশ এবং সিরাজগঞ্জে ৪৮ দশমিক ৩৭ শতাংশ মানুষ ঘুষ দেন। এসব জেলায় সরকারি সেবা পেতে ঘুষ দেওয়ার হার জাতীয় গড়ের (৩১ দশমিক ৬৭ শতাংশ) চেয়ে অনেক বেশি।

 

বিবিএসের জরিপে তুলনামূলক কম ঘুষ লেনদেনের জেলা হিসেবে উঠে এসেছে চাঁপাইনবাবগঞ্জের নাম। সেখানে এই হার ১০ দশমিক ৪৯ শতাংশ। এ ছাড়া মাগুরায় ১৩ দশমিক ৯৮ শতাংশ, লালমনিরহাটে ১৪দশমিক ৫০ শতাংশ, গাজীপুরে ১৫দশমিক ২৪ শতাংশ ও সিলেটে ১৫ দমমিক ৬১ শতাংশ মানুষ সরকারি সেবা পেতে ঘুষ প্রদান করেন।

 

Manual5 Ad Code

বিবিএসের জরিপে উঠে এসেছে, উচ্চ আয়ের মানুষেরা তুলনামূলক বেশি ঘুষ প্রদান করে থাকেন। জরিপে দেখা গেছে, ১২ মাসে যারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘুষ দিয়েছেন, তাদের মধ্যে ৩৫ দশমিক ১৬ শতাংশই হলেন সবচেয়ে ধনী শ্রেণির। তুলনামূলকভাবে সবচেয়ে দরিদ্র শ্রেণিতে এই হার ২৫ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ দেশের মানুষের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুষ দেওয়ার প্রবণতাও বাড়ছে।

Manual5 Ad Code

 

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এই জরিপে সারাদেশের ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তার বেশি বয়সের ৮৪ হাজার ৮০৭ নারী-পুরুষ অংশ নেন। জরিপে নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার ও বৈষম্যবিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) ১৬ অভীষ্টের ৬টির অগ্রগতি মূল্যায়ন করা হয়।

 

জরিপ অনুষ্ঠানে বিবিএসের বিভিন্ন কর্মকর্তা ও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code