দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে : অতিষ্ট জনজীবন

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে : অতিষ্ট জনজীবন

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রবিবার সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভাব হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৭ দশমিক ৫ ডিগ্রি এবং শনিবার ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো ফুটলেও তাতে তাপ নেই। আগামী দু-একদিন এরকম ঠান্ডা থাকতে পারে।

চা বাগান ও হাওর এলাকা ঘুরে দেখা গেছে, সব সময় হু হু করে বাতাস বইছে। তীব্র শীতে কাঁপছে পাহাড়ী এলাকার চা শ্রমিক ও হাওরপারের মানুষ। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতে মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। গরম কাপড় মুড়ি দিয়ে লোকজন দিনের শুরুতে বাইরে আসছেন।

Manual8 Ad Code

তবে শীতে ছিন্নমূল মানুষের ভোগান্তি আরও চরমে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে তারা অতি কষ্টে দিনযাপন করছেন।

Manual5 Ad Code

ভাড়াউড়া চা বাগানের শ্রমিকরা বলেন, এমন তীব্র শীতে আমরা অত্যান্ত শীতে ভোগছি। কাজে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শীতের কাপড় না থাকায় কখনও আগুন জ্বালিয়ে আবার কষনও বা ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে শীত নিরারণের চেষ্টা করছি।

Manual4 Ad Code

মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিনাক্ষী দেবনাথ রোববার সকাল ১০টার দিকে বলেন, মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংখ্য শিশু ও বৃদ্ধ শীতজনিত রোগে ভর্তি করেছেন। তার মধ্যে শিশুদের মধ্যে ডায়েরিয়া ও নিউমোনিয়া রোগের সংখ্যাই বেশি। সেবা দিতে গিয়ে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে নবজাতকদের।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code