সিলেট ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে বর্তমানে নিবন্ধিত নিউজ পোর্টাল ৩৪৬টি। অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন কার্যক্রম মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের লিখিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এ কথা জানান।
এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার নিবন্ধিত অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ ৩৪৬টি অনলাইন পোর্টাল রয়েছে।
তিনি বলেন, এসব অনলাইন পত্রিকার কার্যক্রম মনিটরিংয়ের জন্য তথ্য অধিদপ্তরের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল রয়েছে। এ ছাড়া, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া বা বিকৃতি খবর মনিটরিং ও সত্যতা যাচাই-বাছাইয়ে পৃথক দুটি কমিটি কাজ করছে।
(সুরমামেইল/ডি-এমএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি