সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা’র দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশি, ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের যুক্তরাজ্যে প্রবাসী, লন্ডন মহানগর জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় কমিটির সদস্য, রুহুল আমিন দেশে ফিরছেন।
আগামী ৩০ ডিসেম্ভর শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন সংগঠন এবং রুহুল আমিন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
দীর্ঘ দিন ধরে তার আর্থিক সহযোগিতায় প্রতিষ্টিত রুহুল আমিন ফাউন্ডেশনের মাধ্যমে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব দুঃখি ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। এ আসনে সভা-সমাবেশ, মতবিনিময়, উঠান বৈঠক, বিভিন্ন সামজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের মধ্যে তার প্রার্থিতার কথা জানান দিতে সমর্থকেরা ছবি সংবলিত নানা রঙের ব্যানার-ফেস্টুন সাঁটিয়েছেন দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাটবাজারে।
রুহুল আমিন জানান, আগামী ১লা জানুয়ারী ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন, রমনা, ঢাকায় জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্টা বার্ষীকিতে তিনি যোগ দিবেন। তিনি দু’উপজেলার তৃণমূল পর্যায়ে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগসহ সব সামাজিক কার্যক্রমে রুহুল আমিন ফাউন্ডেশনের মাধ্যমে অংশগ্রহণ ও মানবসেবা অব্যাহত রেখেছেন। তৃণমূল পর্যায়ে গণসংযোগ, প্রচার-প্রচারণা জোরদার করা তার এ সফরের উদ্দেশ্য। তিনি জাপা থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
Design and developed by ওয়েব হোম বিডি