ধর্মপাশায় এক মঞ্চে আ’লীগের চার প্রার্থী

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮

ধর্মপাশায় এক মঞ্চে আ’লীগের চার প্রার্থী

Manual7 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশায় একই মঞ্চে সভা করেছেন সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ) আওয়ামী লীগের চার মনোনয়ন প্রত্যাশী।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়শ্রী মধ্যবাজারে আয়োজিত সভায় একই মঞ্চে চার মনোনয়ন প্রত্যাশী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বর্ণনা তুলে ধরে আগামী দিনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

Manual1 Ad Code

এ আসনে নেতৃত্ব পরিবর্তনের দাবি জানানো মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সাবেক এমপি সৈয়দ রফিকুল হক সোহেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছানু মিয়ার সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমুর পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর কবির, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর খান পাঠান, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code