ধর্ষণের নগরী দিল্লি, বেড়েছে ৩ গুণ!

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

ধর্ষণের নগরী দিল্লি, বেড়েছে ৩ গুণ!

Manual6 Ad Code

index

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের দিল্লি শহর আছে দিল্লিতেই। গত কয়েক বছরে অপরাধের নিরিখে তার অবস্থান এক চুলও পরিবর্তিত হয়নি। বিশেষ করে নারী নির্যাতনের মতো ঘটনা তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এমন তথ্য খোদ দেশটির পুলিশেরই এক সমীক্ষায় উঠে এসেছে।

২০১২ সালে ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়াকাণ্ডের মতো ভয়ানক ঘটনা ঘটে। গোটা দুনিয়ার টনক নড়ে যায়। পুলিশের এই সমীক্ষা সেই বছরের পরিসংখ্যান নিয়েই শুরু হয়েছে। ওই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দুনিয়াকে। অথচ তার পরেও দিল্লির পরিস্থিতি এতটুকু বদলায়নি। যার প্রমাণ এই সমীক্ষা। সেখানে দেখা যাচ্ছে, দিল্লিতে এক লাফে গত কয়েক বছরে ধর্ষণের মতো ঘটনা বেড়ে গেছে প্রায় তিন গুণ!

Manual6 Ad Code

ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিপিআরডি) ওই সমীক্ষা চালায়। সম্প্রতি প্রকাশ্যে আসা ওই রিপোর্ট অনুযায়ী, শুধু ধর্ষণই নয়, সার্বিকভাবে নারীদের উপরে যে কোন ধরনের অপরাধের সংখ্যাই আগের থেকে অনেক বেড়েছে দিল্লিতে। দিল্লি পুলিশের ওই সমীক্ষা জানাচ্ছে, ২০১২ সালে মোট ৭০৬টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালে যা বাড়তে বাড়তে ২ হাজার ১৯৯টিতে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ মাত্র তিন বছরে এক লাফে তিন গুণ বেড়ে গিয়েছিল ধর্ষণের মতো অপরাধ। তবে শুধু ধর্ষণই নয়, একই ভাবে বেড়েছে নারীদের উপরে হওয়া অন্যান্য অপরাধও। ওই সমীক্ষা বলছে, ২০১২ সালে নথিভুক্ত শ্লীলতাহানির সংখ্যা ছিল ৭২৭টি। ২০১৫ সালে যে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছিল ৫ হাজার ৩৬৭টিতে।। কিন্তু, এই পরিসংখ্যানের বাইরেও অপরাধের ঘটনা ঘটেছে। যা পুলিশের কাছে নথিভুক্তই হয়নি।

বিপিআরডি’র মতে, বিভিন্ন কারণে অভিযোগ জানাতে চাইছেন না নির্যাতিতারা। অনেকে আবার পুলিশের কাছে অভিযোগ করেও দু’পা পিছিয়ে গিয়ে তা তুলে নিচ্ছেন। ওই সমীক্ষা অনুযায়ী, ২০১৪ সালে ৮৪ জন নারী অভিযোগ করেও তা পরে প্রত্যাহার করে নিয়েছেন। আবার ২০১৫ সালে এমন ভাবেই অভিযোগ জানানোর পর তা তুলে নিয়েছেন ১০৪ জন নির্যাতিতা। ফলে, একদিকে অভিযোগ নথিভুক্ত না হওয়ায় বিষয়টি নিয়ে কোন তদন্ত করতে পারছে না পুলিশ। অন্যদিকে, কোন রকম অভিযোগ না হওয়ায় দোষীরা একই কাজ করার সাহস পেয়ে যাচ্ছে। অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে এটাকেও কারণ হিসাবে দেখানো হয়েছে ওই সমীক্ষায়।

Manual6 Ad Code

কেন অভিযোগ জানাতে চাইছেন না নির্যাতিতারা? আর জানালেও কেন তা পরে তুলে নিচ্ছেন? সমীক্ষা বলছে, বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়েছেন নির্যাতিতাদের অনেকেই। তারপরেও যারা অভিযোগ জানাতে পুলিশের কাছে আসছেন, তদন্তের সময় তাদের অনেককেই হেনস্থার মুখোমুখি হতে হয়।

কী রকম? ধরা যাক, ধর্ষণের ঘটনার পর পরই থানায় অভিযোগ জানাতে গেলেন কেউ। তাকে অনেক সময়েই মেডিক্যাল পরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা রক্তমাখা জামা পরিয়ে বসিয়ে রাখা হয়। এমনকি, কোন ট্রমা কাউন্সেলিংয়েরও ব্যবস্থা থাকে না বেশির ভাগ থানায়। আর তার সঙ্গে তো পুলিশ কর্মীদের একাংশের দুর্ব্যবহার রয়েছে। এখানেই শেষ নয়। ঘটনার বিবরণ নথিভুক্ত করার নামে বিভিন্ন অস্বস্তিকর প্রশ্ন করা হয় অভিযোগকারীদের। যা এড়াতে থানায় গিয়েও অনেকেই পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন।

Manual8 Ad Code

আর এখানেই প্রশ্ন তুলছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে, এ সব সমস্যার কথা জেনে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল দিল্লি পুলিশের। বিশেষ করে নির্ভয়াকাণ্ডের পরে। স্বতঃপ্রণোদিত হয়ে তো নির্যাতিতাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরই! ন্যায় বিচারের আশ্বাসও এই সমাজ আশা করে পুলিশের কাছ থেকে। শুধু তাই নয়, অপরাধ আরও কড়া হাতে দমন করার কথা তাদের। কিন্তু, বাস্তবে এর উল্টো ছবিই দেখা যায়।

কেন পুলিশ সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে? সমীক্ষায় সে কথাও বলা হয়েছে। বিপিআরডি-র সমীক্ষা অনুযায়ী, নির্ভয়াকাণ্ডের পর বর্মা কমিশন প্রতি থানায় নারী পুলিশ বাড়ানোর সুপারিশ করে। নারী নির্যাতনের যে কোন ঘটনায় তাদেরই হস্তক্ষেপ করার কথা বলা হয় সেখানে। কমিশনের মতে, নারী পুলিশের কাছে নির্যাতিতারা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবেন। এতে তদন্তেরই সুবিধা হবে। কমিশনের নির্দেশ মেনে এর পরেই ৩৩ শতাংশ নন-গেজেটেড (কনস্টেবল থেকে সাব-ইনস্পেক্টর) পদে নারী পুলিশ নিয়োগ করা হয়েছে থানায় থানায়। কিন্তু, নারী পুলিশের সংখ্যা অপরাধের সংখ্যার তুলনায় যথেষ্ট কম। পাশাপাশি এই সমস্ত পরিস্থিতি কীভাবে সামলানো যায়, পুলিশ কর্মীদের সে বিষয়ে উপযুক্ত কোন প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়নি। ফলে অপরাধের মোকাবিলা করতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ পুলিশ। আর এ সবের ফলেই দিল্লি এখনও দিল্লিতেই রয়ে গেছে।

সূত্র: অনন্দবাজার পত্রিকা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code