ধর্ষণের শিকার শিক্ষার্থীদের হেয় করলে ব্যবস্থা : ডিএমপি

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

ধর্ষণের শিকার শিক্ষার্থীদের হেয় করলে ব্যবস্থা : ডিএমপি

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন। তিনি বলেন, বিষয়টি সাইবার ক্রাইমকে অবহিত করা হবে।

Manual7 Ad Code

শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের এই কর্মকর্তা।

Manual5 Ad Code

তিনি বলেন, বনানীতে ধর্ষণের স্বীকার দুই তরুণীর ছবি ভাইরালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল বাতেন বলেন, বনানীর ধর্ষণ মামলায় দুজন আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমতকে আদালতে হাজির করা হবে। নাঈম আশরাফের রিমান্ড চলছে। ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি পরিষ্কার হয়েছি। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বনানীর রেইনট্রি রেস্টুরেন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে গত ৬মে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সাফাত আহমেদের সঙ্গে নির্যাতনের শিকার এক তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে একটি গ্রুপ।

Manual2 Ad Code

এ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে। বিষয়টি শনিবার আব্দুল বাতেনের নজরে এনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই উত্তর দেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code