ধান কাটতে বাধা : রাজনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

ধান কাটতে বাধা : রাজনগরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Manual8 Ad Code

1-12

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের রাজনগরে ধান কাটতে বাধা দেয়ায় আসক মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার দুপুরে উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, প্রায় ৩০ বছর ধরে ইসলামপুর মৌজায় ২৫ শতক জমি ক্রয়সূত্রে ভোগদখলে আছেন কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসক মিয়া। চলতি রোপা আমন মৌসুমেও তিনি ওই জমিতে ধান লাগিয়েছেন। জমির ধান পেকে যাওয়ার আগেই একই গ্রামের তারা মিয়া (৬২) ওই জমির মালিকানা দাবী করেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় পঞ্চায়েতের লোকজন উদ্যোগও নেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে শনিবার সন্ধ্যায় উভয়পক্ষ নিজেদের বৈধ কাগজ ও ৫ হাজার টাকা করে জামানত স্থানীয় ইউপি সদস্যের হাতে জমা দেয়ার সিন্ধান্ত হয় পঞ্চায়েতে।

Manual2 Ad Code

এদিকে তারা মিয়ার লোকজন শনিবার সকালেই ওই জমির ধান কাটতে যায়। এসময় আসক মিয়া তাদের বাধা দেন। জমিনে ধান কাটতে আসা তারা মিয়ার ছেলে হুছন মিয়া, হাছান মিয়া, টাইগার জলিলের ছেলে জামাল মিয়াসহ ১০-১৫ জন ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ওই জমিতেই ফেলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

ঘটনার সংবাদ পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। থানায় ওসি শ্যামল বণিক বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code