ধুমধামে দুই গাছে বিয়ে!

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

ধুমধামে দুই গাছে বিয়ে!

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
রাজশাহীর খড়খড়ির শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দিরে মহাধুমধামে বট ও পাকুড় গাছের বিয়ে দেওয়া হয়েছে। শনিবার গাছ দুটির বিয়ে দেয় মন্দির কর্তৃপক্ষ। ১৭ বছর আগে পাশাপাশি লাগানো হয়েছিল গাছ দুটি।

 

Manual3 Ad Code

হিন্দু শাস্ত্রমতে, পাশাপাশি বট-পাকুড় গাছ থাকলে তাদের বিয়ে দিতে হয়। এ রীতি মেনেই শনিবার ধুমধাম করে গাছ দুটির বিয়ে দেওয়া হয়। বটকে বর, পাকুড়কে কনে ধরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগে বটের নাম রাখা হয় ‘বিজয়’ আর পাকুড় হয় ‘বনলতা’।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিয়ের জন্য বট-পাকুড়সহ গোটা মন্দির প্রাঙ্গণকেই সাজানো হয়। বিয়েতে নিমন্ত্রণ পেয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। দুপুরে সবাই খেয়েছেন। সারাদিন বাদ্য-বাজনার তালে নাচে-গানে মেতে উঠেছিলেন সবাই। নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেলে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন পুরোহিত পুলক আচার্য। গোধূলি লগ্নে সম্পন্ন হয় এ বিয়ে।

 

এ বিয়েতে বটের বাবা-মা হয়েছিলেন বিধান চন্দ্র সরকার ও আরতি রানী সরকার দম্পতি। বিশ্বজিৎ সরকার ও কনিকা রানী সরকার দম্পতি হন পাকুড়ের বাবা-মা।

 

Manual3 Ad Code

মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব সরকার জানান, হিন্দুশাস্ত্রে আছে বট-পাকুড় একসঙ্গে থাকলে তাদের বিয়ে দিতে হয়। সেজন্যই এ আয়োজন। এ বিয়েতে প্রায় দেড় হাজার মানুষকে দাওয়াত করা হয়েছিল।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code