নতুন পারাবত এক্সপ্রেসে শ্রীমঙ্গল পেয়েছে ১০৪ টি আসন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

নতুন পারাবত এক্সপ্রেসে শ্রীমঙ্গল পেয়েছে ১০৪ টি আসন

Manual5 Ad Code
download (3)
সংবাদদাতা :: ঢাকা-সিলেট রেলরুটে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন আগামী ০২ সেপ্টেম্বর সাদা-লাল-সবুজ তিনটি রঙের মিশ্রনে, নতুন ১৬টি কোচ নিয়ে, নতুন ভাবে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। রেলসূত্র জানিয়েছে, নতুন পারাবত এক্সপ্রেস ট্রেনে শ্রীমংগলের জন্য বরাদ্দ থাকছে ১০৪ টি আসন।
 
শুভ্রতার রঙ সাদা, আত্মত্যাগের রঙ লাল এবং বাংলার রঙ সবুজ, এই তিনটি রঙে সাজানো নতুন আন্ত:নগর পারাবত ট্রেনে ঢাকা যাবার জন্য শ্রীমংগল বরাদ্দ পেয়েছে মোট ৯৯ টি আসন। এরমধ্যে, এসি কোচে থাকছে ৯ টি আসন, এসি চেয়ার-এ থাকছে ৩০ টি আসন এবংশোভন চেয়ার-এ থাকছে ৬০ টি আসন। আর, শ্রীমঙ্গল থেকে বি- বাড়িয়া যাবার জন্য শোভন চেয়ার কোচে ৫ টি আসন বরাদ্দ হয়েছে।
 
অপরদিকে, শ্রীমংগল থেকে সিলেট অভিমুখী পারাবতে, কুলাউরার জন্য থাকছে শোভন চেয়ার ৫ টি এবং সিলেটের জন্য আসন বরাদ্দ হয়েছে ৫৯ টি। এই আসন বিন্যাস, আপ ও ডাউন উভয় পারাবত ট্রেনেই প্রযোজ্য হবে।
 
রেলসুত্র জানায়, ইন্দোনেশিয়া থেকে দ্বিতীয় কিস্তিতে আনা কোচ (বগি) থেকে নতুন ১৬ টি কোচ সংযুক্ত হচ্ছে সিলেট-ঢাকা রেলরুটের পারাবত ট্রেনে। এরমধ্যে দুইটি কোচ থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। থাকবে প্রথম শ্রেনী ও শোভন চেয়ার কোচ। খাবার গাড়ী বা ক্যান্টিন কোচ থাকবে একটি। আর পাওয়ার কোচ থাকবে একটি। 
 
তবে শোভন শ্রেণী পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল বিভাগ। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই নতুন ট্রেনটি আগামী ২ সেপ্টেম্বর সকাল ০৬:৪০ মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
 
বর্তমানে পারাবত ট্রেনে ১১ টি কোচ রয়েছে। আগে এসি কোচ থাকলেও বর্তমানে তা নেই। দীর্ঘদিন থেকে পারাবত ট্রেনে কোচ সংকট থাকার কারনে আসন সংকটে ছিলেন যাত্রীরা, টিকেট পাচ্ছিলেন না। নতুন কোচ সংযুক্তির ফলে টিকেট সংকটও কিছুটা কমবে।
 
কোচ সংখ্যা বৃদ্ধি করে, নতুন এই ট্রেনটি চালুর মধ্য দিয়ে, যাত্রীদের দূর্ভোগ পুরোপুরি না মিটলেও অনেকটাই লাঘব হবে বলে অাশা করছেন রেল কর্তৃপক্ষ।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code