নবীগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭

নবীগঞ্জে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

Manual4 Ad Code

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঠিকাদার নকশায় নির্ধারিত স্থানে কালভার্ট নির্মাণ না করে ব্যক্তি সূবিধার জন্য অন্য স্থানে নির্মাণসহ অনিয়মের অভিযোগ উল্লেখ করে এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই এলাকার রুহুল আমীন।

Manual1 Ad Code

অভিযোগে প্রকাশ, কুর্শি থেকে সমরগাঁও পাকা রাস্তার মধ্যে ৩টি কালভার্ট ঠিকাদার আব্দুল মতিন, নবীগঞ্জ এল.জি.ই.ডির উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, হারুনুর অর রশীদ, উক্ত রাস্তায় কালর্ভাট নির্মাণের কাজ করেন। নকশা অনুযায়ী ৩টি কালর্ভাট যেখানে নির্মাণ করার কথা ছিল সেখানে ২টি কালভার্ট সঠিক জায়গায় নির্মাণ হলেও একটি কালভার্ট সঠিক জায়গায় না হয়ে ব্যাক্তিগত মালিকানাধীন বাড়ীর পানি যাওয়ার জন্য কালভার্ট নিমার্ণ করা হয়েছে। যা নকশা অনুযায়ী সঠিক নয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। উল্লেখিত ঠিকাদার ও প্রকৌশলীগন রাস্তার কালভার্টটি নির্মাণ নির্দিষ্ট স্থানে না করে অনিয়ম করেছেন। যা তদন্তকালে যাচাই করণে প্রক্কলনে প্রমান পাওয়া যাবে। উল্লেখিত ঠিকাদার ও প্রকৌশলীগনের এহেন কাজে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়েছেন। যে কোন সময় তাদের বিরুদ্ধে ফুঁসে উঠতে পারেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে ফুটারমাটি গ্রামবাসীর পক্ষে ওই গ্রামের রুহুল আমীন এল.জি.ই.ডি প্রধান প্রকৌশলীর বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে এর অনুলিপি দিয়েছেন।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code