নবীগঞ্জে গাঁজা, কলকি ও চাকুসহ দু’ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

নবীগঞ্জে গাঁজা, কলকি ও চাকুসহ দু’ব্যবসায়ী গ্রেফতার

Manual7 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে গাজা ও সরঞ্জাসাধীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে একদল সেনাদল গোপন সংবাদের ভিত্তিতে বুরহান উদ্দিন শেখ (৭০) ও মোশাহিদ উদ্দিন মশন (৬৫) নামের দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। ধৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার আউশকান্দি ইউনিয়নের বাসিন্দা।

Manual4 Ad Code

 

সুত্রে জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুরহান উদ্দিন শেখ ও একই ইউনিয়নের মহাসড়কের পার্শ্বে ভুমিহীন পাড়ার মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন দীর্ঘদিন ধরে গাজাসহ মাদক সেবক ও বিক্রি করে আসছিল। তারা একটি মাদকের সিন্ডিকেট তৈরী করে সিএনজি, অটোরিক্সা চালক, চানাচুর বিক্রেতা ও চায়ের দোকানীদের দিয়ে খুচরা ও পাইকারী মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে এলাকার উঠতি বয়সের যুবকসহ মধ্য বয়সী যুবক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকের ছুয়াঁয় ধংসের দিকে ধাবিত হচ্ছে। ফলে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর ফয়সল এর নেতৃত্বে একদল সেনা সদস্য অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে কুখ্যাত গাজা ব্যবসায়ী বুরহান উদ্দিন শেখ ও মোশাহিদ উদ্দিনকে আটক করেন।

 

এ সময় তাদের কবল থেকে ৯শ গ্রাম গাজাঁ, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের চাকু উদ্ধার করা হয়েছে। পরে আটককৃতদের নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Manual5 Ad Code

ঘটনাটি স্বীকার করেছেন থানার ডিউটি অফিসার এএসআই হিল্লোল তালুকদার।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code