সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে চলন্ত বাসে ট্রাকের ধাক্কা লেগে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ঘটনাস্থলেই গাড়িতে আটকা পড়ে বাস চালক আগুনে পুড়ে নিহত হয় এতে আহত হন আরো ১০জন যাত্রী।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, সংবাদটি লেখা পর্যন্ত নিহত চালকের পরিচয় সনাক্ত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে সিলেট গামী যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৬৮২) উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে মারাত্মক ভাবে ধাক্কা দেওয়া মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়, তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করলেও মালামাল ও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। সবার চোখের সামনেই জ্বলে পুড়ে অঙ্গার হলেন বাস চালক।
এ ব্যপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এ জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করি, তবে নিহত বাস চালকের পরিচয় পাওয়া না গেলেও তিনি নিহতকে এই গাড়ীর হেলপার বলে দাবী করেন।
Design and developed by ওয়েব হোম বিডি