নবীগঞ্জে যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত, মামলা-জরিমানা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

নবীগঞ্জে যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত, মামলা-জরিমানা

Manual3 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।

 

সোমবার (৬ এপ্রিল) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual5 Ad Code

 

অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১৪ জনকে আসামি করা হয় এবং তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

অভিযান চলাকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানান।

 

(সুরমামেইল/এমএএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code