ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর

Manual4 Ad Code

খেলা ডেস্ক:
বিশ্বকাপের ম্যাচের ফলাফল নিয়ে ধারাবাহিকভাবে সঠিক ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। একের পর এক পূর্বাভাস মিলে যাওয়ায় ভক্তদের কাছে এটি এখন বেশ পরিচিত নাম।

Manual4 Ad Code

 

যদিও শনিবার (০৪ জুলাই) আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে, তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে সামনে রেখে নতুন ভবিষ্যদ্বাণী দিয়েছে সে।

 

মিলুর মতে, রোববার (০৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।

 

এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়ে মিলুর দেওয়া পূর্বাভাস এর আগে সঠিক ছিল। তাই ব্রাজিলের অনেক সমর্থকই এই পোষ্য বিড়ালের ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রাখতে শুরু করেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। এবারও তার ভবিষ্যদ্বাণী মিলবে বলে আশা করছি।’

 

Manual4 Ad Code

মিলুর মালিক নাতান পিনহেইরো জানিয়েছেন, ম্যাচের আগে তিনি দুটি একই ধরনের বাটিতে খাবার রাখেন। প্রতিটি বাটির পেছনে মুখোমুখি দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

Manual4 Ad Code

 

তবে এই ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের অভিযোগ, মালিক ইচ্ছাকৃতভাবে বিড়ালটিকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন নাতান। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, এতে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই এবং মিলুই নিজের পছন্দে বিজয়ী দল নির্বাচন করে।

 

শনিবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো মিলুর পূর্বাভাস ভুল হলেও, ব্রাজিল-নরওয়ে ম্যাচে তার নতুন ভবিষ্যদ্বাণী কতটা সঠিক হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

 

(সুরমামেইল/এএইচএম)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code