নারী কেলেঙ্কারিতে তাহিরপুরের ইউএনও আসিফ’র বদলি! ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৪:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

নারী কেলেঙ্কারিতে তাহিরপুরের ইউএনও আসিফ’র বদলি! ভিডিও ভাইরাল

Manual6 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ ইমতিয়াজকে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মদ আব্দুল লতিফ কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে সহকারী নিয়ন্ত্রক ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রকের কার্যালয়ে বদলি করা হয়।

Manual6 Ad Code

সূত্র জানায়, বিগত পাঁচ মাস পূর্বে বিয়ের প্রলোভন দেখিয়ে ময়মনসিংহের এক নারীকে স্ত্রী সাজিয়ে দীর্ঘ নয় মাস ঘর সংসার করে স্ত্রীর মর্যাদা না দেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় তার বিরুদ্ধে। লিখিত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ দীর্ঘদিন উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সূত্র আরও জানায়, আসিফ ইমতিয়াজ সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং স্থানীয় ও জাতীয় দৈনিকে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

Manual3 Ad Code

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, বিতর্কিত তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইমতিয়াজকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে ২৩ আগস্ট জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের একটি অশ্লীল ভিডিও ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে এক নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় ডিসিকে।

Manual3 Ad Code

ভিডিও

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code