নির্বাচন ঘিরে পরাজিত শক্তি বাধা দিতে পারে: সিলেটে তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

নির্বাচন ঘিরে পরাজিত শক্তি বাধা দিতে পারে: সিলেটে তথ্য উপদেষ্টা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনকে ঘিরে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

Manual2 Ad Code

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট জেলা প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, ‘আমরা যে ভোটের আয়োজন করছি, মনে রাখতে হবে প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতনের ফলে। একটা স্বৈরাচারী শাসনব্যবস্থা যখন থাকে; তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে। মনস্তত্ত্বও ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা নির্বাচন আয়োজন করছি, একটা গণঅভ্যুত্থানের শক্তির ওপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধা সৃষ্টি করতে পারে। সে বাধাগুলো আমাদের মোকাবেলা করতে হবে। তবে আমার মনে হয়, পরাজিত শক্তির পক্ষে কোনো জনমত নেই।’

 

অনেক বছর পর একটা ভোট হবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘ভোটে সরকারের কোনো পক্ষের কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে জেনে-বুঝে ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারে, আমাদের সেই প্রচেষ্টা থাকবে।’

 

নির্বাচন সুষ্ঠু, উৎসব মুখর ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমাদের প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার এবং গণমাধ্যম একসঙ্গে মিলে ভোটের যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে।’

 

সম্প্রতি সংবাদমাধ্যমে ‘মব আক্রমণ’ নিয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমার বাসার সমানেও ককটেল ফাটিয়েছে, এতে করে কী আমি বাহিনী নিয়ে এখানে এসেছি..? অপশক্তিকে শুভশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। অপশক্তির কয়টা লোক…? ইতিবাচক শক্তিকে সংগঠিত হতে হবে। ফাইট ব্যাকের স্প্রিটটা থাকতে হবে।’

 

Manual2 Ad Code

এ সময় ওই সাংবাদিকের প্রতি পাল্টা প্রশ্ন রেখে উপদেষ্টা বলেন, ‘আপনি একজন সংবাদকর্মী হিসেবে গত ১৬ বছরে যে পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন। এবার তার এক পরিমাণও কী মুখোমুখি হয়েছেন..? সেই কথাগুলো বলেন মানুষকে। মানুষের মধ্যে আশা জাগান। ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে। সরকার আশাবাদী, তা উতড়ে যাওয়া যাবে। সেজন্য প্রথম থেকেই সরকার কাজ শুরু করেছে।’

 

বিভিন্ন সংবাদমাধ্যমে হামলা ও মব বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই আতঙ্ক তৈরি করছে পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে যেহেতু সেই অপশক্তিকে প্রতিহত করা গেছে, বাকী চ্যালেঞ্জগুলোও সরকার মোকাবিলা করতে পারবে।’

 

প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং সাংবাদিক নেতারা বক্তব্য দেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। দুই দিনব্যাপী এ কর্মশালা চলবে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসজেবি)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code