নৌকার প্রার্থী কলাগাছ হলেও সমর্থন করতে হবে : শামিম ওসমান

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

নৌকার প্রার্থী কলাগাছ হলেও সমর্থন করতে হবে : শামিম ওসমান

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নৌকার প্রার্থী যেই হোক না কেন, তাকেই সমর্থন করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সোমবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

 

Manual7 Ad Code

শামীম ওসমান বলেন, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা, এই নৌকা বঙ্গবন্ধু পরিবারের নৌকা। কে প্রার্থী হু কেয়ারস, কলাগাছ না আমগাছ সেটা বিষয় না, দেখবো শুধু নৌকা। এটা স্বাধীনতার প্রতীক। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য খেলা খেলার চেষ্টা করবেন না।

 

Manual7 Ad Code

সরকারদলীয় এই সাংসদ আরও বলেন, ‌দ্য থিং ইজ দ্যাট আমি সত্য কথা বলতে পছন্দ করি। নানাভাবে আমাকে, আমার দল আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধুর দলে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code