সিলেট ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : রিজার্ভ চুরির ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। আজ মঙ্গলবার ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। এর আগে সকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে গভর্নর নিজেই জানিয়েছেন দেশের স্বার্থে তিনি পদত্যাগ করতে প্রস্তুত। গভর্নর আতিউর বলেন, টাকা চুরির ঘটনার পর আমি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করছি যাতে এ ধরণের ঘটনা আর না ঘটতে পারে। দেশের স্বার্থে আমি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় আছি বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি