পুকুরে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬

পুকুরে ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

Manual2 Ad Code

news_img

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর স্থানীয় একটি পুকুরে ভেসে উঠেছে তিন ভাই-বোনের মৃতদেহ। আজ বুধবার দুপুরে নাসিরনগর উপজেলার চাতপারের রতনপুর পূর্বপাড়া গ্রাম থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।

Manual5 Ad Code

নাসিরনগর থানার ওসি আবুল কাদের জানান, মঙ্গলবার দুপুরে তিন ভাই-বোন গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়। এরপর বুধবার পুকুরে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানান, মৃত শিশুদের বাবা থাকেন সিলেটে আর মা লেবাননে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code