পৃথক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ায় নিহত ২

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

পৃথক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ায় নিহত ২

Manual3 Ad Code
download
সুরমা মেইল নিউজ :: মৌলভীবাজারের কুলাউড়া-ফুলতলা সড়কে পরপর ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।
১ম দুর্ঘটনাটি ঘটে জুড়ী উপজেলার সমাই এলাকায়। এতে একটি বাসের ধাক্কায় রিপন (১২) নামের এক বাই সাইকেল আরোহী মারাত্মক ভাবে আহত হয়। ২য় দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ১০টায় মানিকসিংহ এলাকায়। এ সময় দুইটি সিএনজির সংঘর্ষে হালিমা বেগম (৩০), আনসার উদ্দিন (২২) ও ইসলাম উদ্দিন (২৫) মারাত্মক ভাবে আহত হন। আহতদেরকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইসলাম উদ্দিন মারা যায়। সে বড়লেখা উপজেলার কাঠলতলি এলাকার গবিনপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ৩য় দুর্ঘটনাটি ঘটে সকাল ১১টায় উপজেলার পুষাইনগর এলাকায়। এ সময় একটি সিএজির ধাক্কায় ৩০ বছরের এক অজ্ঞাত পরিচয় যুবক ঘটনাস্থলে মারা যায়।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code