প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় ৮ সেনা নিহত

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় ৮ সেনা নিহত

Manual8 Ad Code

Manual2 Ad Code

 ডেস্ক: প্যারাগুয়েতে বিদ্রোহীদের হামলায় অন্তত আটজন সামরিক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো দো ভারগা।

Manual1 Ad Code

তিনি বলেন, শনিবার রুটিন মাফিক পেট্রোলের সময়ই তাদের উপর ভারী গোলাবারুদ নিয়ে হামলা করে বিদ্রোহীরা। হামলাকারীরা বিদ্রোহী সংগঠন ‘প্যারাগুয়েন পিপলস আর্মি’।

Manual2 Ad Code

দেশটির রাজধানী আসনসিও থেকে ৫০০ কিলোমিটার দূরে আরোয়িতো গ্রামে এই ঘটনা ঘটে। রুটিনমাফিকভাবেই সেনারা যেখানে পেট্রলিং করতো সেখানে বোমা স্থাপন করে রাখে। সেই বোমাতেই নিহত হয় সেনারা।

ইপিপিতে মাত্র ৫০ থেকে ১৫০ জন বিদ্রোহী রয়েছে বলে জানান স্বরাষ্টমন্ত্রী। এখন পর্যন্ত তাদের হামলায় ৫০ জনের মতো মানুষ মারা গেছে। বিবিসি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code