প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে…………

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৬

প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে…………

Manual6 Ad Code

b

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : দিনাজপুর প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ার জন্য স্বামী বা স্ত্রী কেউই এককভাবে দায়ী নয়। কাউকেই দোষী বলা যাবে না। অথ্চ প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ার কারণে তিন সন্তানের জননী স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এক স্বামী। স্বামীর গলাধাক্কা খেয়ে প্রতিবন্ধী সন্তানকে কোলে করে সেই স্ত্রী অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তবে বিচারের আশায় দুই বছর ধরে মানবাধিকার সংস্থাগুলোর দরজায় দরজায় ধর্ণা দিচ্ছেন। কিন্তু বিচার পাচ্ছেন না। অসহায় ওই নারীর নাম জেসমিন আরা। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবদ ইউনিয়নের রেজাইকুড়া গ্রামে গরীব কৃষক শমসের আলীর মেয়ে। তার স্বামী অভিযুক্ত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। তিনি বিরলের মঙ্গলপুর ইউনিয়নের মোহনপুর বিলপাড়া গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে। জেসমিন আরার দাবি, তিনি সন্তানদের নিয়ে স্বামীর সংসারে ফিরে যেতে চান। স্বামীর সঙ্গে সুখে সংসার করতে চান। মামলার বরাত দিয়ে জেসমিন আরা জানান, বেশ কয়েক বছর আগে তার সঙ্গে তোফাজ্জল হোসেনের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই যৌতুকের কারণে তাকে মারপিটসহ মানসিক নির্যাতন শুরু করেন স্বামী তোফাজ্জল। এর মধ্যে তিনি দুই সন্তানের মা হন। কিন্তু তৃতীয় সন্তান জন্ম নেয়ার সময় প্রতিবন্ধী হয়ে জন্মায়। প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়ার জন্য জেসমিনকে দায়ী করেন তার স্বামী। আর এ কারণে এক পর্যায়ে জেসমিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। সন্তানদের নিয়ে জেসমিন স্বামী ঘর ছেড়ে বের হয়ে আসেন। পরে বিচারের আসায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দিনাজপুর আদালতে মামলা দায়ের করেন। মামলায় স্বামী তোফাজ্জল হোসেনসহ ৪ জনকে আসামি করেন। কিন্তু মামলা দায়েরের পর স্বামী তোফাজ্জল হোসেন স্ত্রী জেসমিন আরাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছেন। আর গত দুই বছর ধরে বিচারের আসায় ও স্বামীর ঘরে ফিরে যাওয়ার জন্য জেসমিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর দরজায় দরজায় ঘুরছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code