প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে সুনামগঞ্জ যুবলীগের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭

প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিনে সুনামগঞ্জ যুবলীগের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

Manual6 Ad Code

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ২ শতাধিক দুস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুর ১টায় শহরের হাছন নগরস্থ সরকারী শিশু পরিবারের (বালিকা) কনফারেন্সরুমে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সুনামগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী আসাদুজ্জামান সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাজী খন্দকার মঞ্জুর আহমেদ, সিনিয়র সদস্য ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সদস্য সীতেশ তালুকদার মঞ্জু, অরুন কুমার দাস,লতিফুর রহমান রাজু, জেলা যুবলীগ নেতা জেবুল আহমেদ, হাজী সুমন আহমেদ, সাজিদুল বারি আরজু, সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক কোহিনুর সুলতানা প্রমুখ।

নেতৃবৃন্দরা প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল অস্ত্রোপ্রচারে সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীয় প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সাধারন জনগনের প্রতি আহবান জানান। পাশপাশি মায়ানমার সামরিক সরকার কর্তৃক নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পাশে দাড়াঁনোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code