সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭
স্বাস্থ্য ডেস্ক :: হাঁপানি রোগটি কী ছোঁয়াচে? এটি কি বংশগতভাবে হয়ে থাকে? অর্থাৎ স্ত্রীর থাকলে সেটি কি স্বামীরও হবে? অথবা বাবা মা এর কাছ থেকে কি সন্তানেরও হবে? এ বিষয়ে পরিস্কার ধারণা দিন প্লিজ।
আসসালামু আলাইকুম। আমি গোলাম রাব্বানী। আমি একটি মেয়েকে ভালবাসি এবং সেও আমাকে ভালোবাসে। আমরা আমাদের সম্পর্ককে চূড়ান্ত পরিণতি দিতে চাই। কিন্তু সম্পর্ক অনেক দূর গড়ানোর পর, প্রায় তিনবছর পর জানতে পারি তার হাঁপানি বা শ্বাসকষ্ট আছে। আমি শুনেছি বউয়ের শ্বাসকষ্ট থাকলে স্বামীর হয় আবার মায়ের শ্বাসকষ্ট থাকলে বাচ্চার হয়। আমার প্রশ্ন হলো এখন তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করা কি ঠিক হবে বা যদি আমরা বিয়ে করি আমাদের বাচ্চাদের এ ধরনের কোনো শারীরিক সমস্যা হবে কি? বা যদি হয় তাহলে বাচ্চার জন্মের আগে বা জন্মের পরপরই কোনো প্রতিষেধক বা টিকা আছে কিনা? এ ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন?
চাইলে আপনিও যেকোনো প্রশ্ন করতে পারেন আমাদের কাছে। আর নিজের নাম গোপন রাখতে চাইলে প্রশ্ন পাঠাতে পারেন পেজের ইনবক্সে, সঙ্গে লিখে দিতে হবে ‘নাম প্রকাশে অনিচ্ছুক’। আমাদের ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন। আর উত্তর জানতে এখানে ক্লিক করুন।
স্বাস্থ্য হোক বা সৌন্দর্য, খেলা হোক বা সিনেমা, দাম্পত্য বা প্রেম, অফিসের সমস্যা কিংবা আইনি সমস্যা , বিজ্ঞান হোক বা রাজনীতি, স্কুল-কলেজ হোক বা সামাজিক ও পারিবারিক কোনো সমস্যা, যেকোনো সমস্যা লিখে জানান আমাদের। আপনার হয়ে সমস্যার সমাধান খুঁজে বের করবেন আমাদের ‘প্রিয় বিশেষজ্ঞ পরিবার’।
আপনার প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর। আপনার জন্যই অপেক্ষায় আছি আমরা।
উত্তর
বিশেষজ্ঞের উত্তর: হাঁপানি বা অ্যাজমা ছোঁয়াচে নয়। এটি প্রধানত দুই কারণে হয়।
এক. বংশগত এবং
দুই. পরিবেশগত।
বংশগত বলতে রক্তের সম্পর্ক বোঝায়। স্বামীর থাকলে স্ত্রীর উল্টোটা হবার সম্ভবনা নেই। তবে বাবা মা অথবা পরিবারের কারো থাকলে সন্তানের হতে পারে।
পরামর্শ দিয়েছেন :
ডা: তৌহিদ হোসেন রোমেল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
পরামর্শ: হাঁপানি বংশগত রোগ এটা ঠিক। আপনার স্ত্রীর থেকে আপনাদের সন্তানেরও হতে পারে কিন্তুই হবেই এমনটাও না। আক্রান্ত মায়ের বুকের দুধ খেলে শিশুর অ্যাজমা হওয়ার কোনো আশঙ্কা নেই এবং মায়ের সংস্পর্শেও অ্যাজমা হওয়ার কোনো সম্ভবনা নেই। উপযুক্ত চিকিৎসা এই রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনে। একজন অ্যাজমা রোগী নিয়মিত হাঁপানি প্রতিরোধক ওষুধ ব্যবহার করলে বেশিরভাগ ক্ষেত্রেই তিন থেকে পাঁচ বছর সময়ের মধ্যে ৮০ শতাংশ ক্ষেত্রে এ রোগ সম্পূর্ণভাবে রোগীর নিয়ন্ত্রণে চলে আসে। এখন অ্যাজমার অনেক আধুনিক চিকিৎসা আছে, অর্থাৎ সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করলে একজন অ্যাজমা রোগী প্রায় সুস্থভাবে জীবন যাপন করতে পারবে।
সবকিছুর বিবেচনায় আপনি আপনার প্রেমিকাকে বিয়ে করবেন কী করবেন না সেটা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত।
Design and developed by ওয়েব হোম বিডি