প্রাইভেটকারের ধাক্কায় রাজনগরে অটোরিকশা উল্টে নিহত ৩

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

প্রাইভেটকারের ধাক্কায় রাজনগরে অটোরিকশা উল্টে নিহত ৩

Manual2 Ad Code

download-2

সংবাদদাতা :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এদূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাজনগর উপজেলার প্রেমনগর এলাকার আলম মিয়া (৪০), জুড়ী উপজেলার কুশাইল এলাকার আজাদ মিয়া (৪৫) ও অটোরিকশার চালক শাহীন আহমদ (২৫)। এঘটনায় আবদুল আলী (৪৫) ও কয়েস মিয়া (৩০) নামে আরো দুই অটোরিক্সা যাত্রী আহত হয়েছেন।

Manual8 Ad Code

আহতদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

রাজনগর থানার ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code