সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনকে একই দিনে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এর মধ্যে শিল্পোন্নত দেশের গোষ্ঠী জি সেভেনের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রথম এই ঘোষণা দেয় কানাডা।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে কানাডা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে তিনি বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা এবং এখন থেকে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়েরই শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য আমরা পাশে থাকবো।
এরপরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র স্বীকৃতি দিয়ে বলেন, কানাডা ও ব্রিটেনের সঙ্গে মিলে দ্বিরাষ্ট্র সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
তবে এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হচ্ছে যুক্তরাজ্য। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শান্তি প্রতিষ্ঠা ও দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা পুনরুজ্জীবিত করতে, মহান ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিচ্ছি। তথ্যসূত্র: বিবিসি
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি