সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯
সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে দেশের ৪০ জন তারকাশিল্পী, কলাকুশলীর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেয়ার পর তাদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন- চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ অনেকে।
এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হুমকি দেয়া ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশী বলে পরিচয় দিয়েছে।ওই ব্যক্তির নাম জুবাইর। ব্রিটিশ মুঠোফোন নম্বর থেকে শিল্পীদের সবার মুঠোফোনে বার্তা পাঠিয়ে এ হুমকি দেয়া হয়েছে।
জানা গেছে, গত মাসে লন্ডন থেকে জুবাইর নামের এক ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশী পরিচয় দেয়। এছাড়া তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন।
ফোনে ওই ব্যক্তি জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। ৯ দিনের এই উৎসবে লন্ডনের তিনটি স্থানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
এ কথা বলে ৪০ জন শিল্পীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপিসহ আনুষঙ্গিক কাগজপত্র নেয় জুবাইর।
এরপর ক্ষুদে বার্তায় জুবাইর শিল্পিদের হুমকি দেয়। জুবাইর অভিযোগ করে বলে, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই অভিনেত্রীর ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। শিল্পীদের সেই টাকা ফেরত দেয়া ব্যবস্থা করতে হবে। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন তিনি। এরপর রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় জিডি করা হয়।
সবশেষ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে টাকা ফেরতের দাবি করে বার্তা পাঠানো হয়।এছাড়া আগামী সাত দিনের মধ্যে কেউ না কেউ ‘শেষ’ হবে বলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি