বংশীবাদক প্রেমিকের সাথে ঘর বাধা হলনা বাউল শিল্পীর : সমালোচনার ঝড়

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮

বংশীবাদক প্রেমিকের সাথে ঘর বাধা হলনা বাউল শিল্পীর : সমালোচনার ঝড়

Manual2 Ad Code

নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে বংশী বাদক প্রেমিক রিংকুর বাড়িতে পালিয়ে গিয়েও ঘর বাধা হলনা নবীগঞ্জের বাউল শিল্পী ফারজানার। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা সহ সর্বত্র রসালো আলোচনা সমালোচনার ঝড় বইছে।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের চন্দন মিয়ার কিশোরী কন্যা ৭ ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী বাউল শিল্পী ফারজানা আক্তার (১৩) মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তার প্রেমিক একই উপজেলার কাজিগঞ্জ বাজার এলাকার নিকটবর্তী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের জনৈক বংশী বাদক রিংকুর সাথে পালিয়ে যায়।

পরে তাদের পরিবারের লোকজন খবর পেয়ে ও অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারেন তার প্রেমিক বংশী বাদক রিংকুর সাথে পালিয়ে গিয়ে রিংকুর বাড়িতেই অবস্থান করছে ফারজানা।

Manual7 Ad Code

পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে ফারজানাকে তার পিতা চন্দন মিয়ার জিম্মায় রাত ১০টায় সমজিয়ে দেয়া হয়।

Manual4 Ad Code

একাধিক সূত্রে প্রকাশ ফারজানা ও রিংকুর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল, এমনকি তারা প্রেমিকজুটি প্রায়ই গোপন অভিসারে লিপ্ত হতো।

Manual6 Ad Code

এবিষয়ে ফারজানার গানের ওস্তাদ রাজু আহমেদ জানান, ইদানীং ফারজানা আমার সংগীত ক্লাবে আসতেছেনা, আর বংশীবাদক রিংকুর সঙ্গে ফারজানা পালিয়ে গিয়েছে বিষয়টি আমি শুনেছি।

বংশীবাদক রিংকুর ওস্তাদ এখলাছুর রহমান আজাদ জানান, আমি এবিষয়ে অবগত হয়েছি,ঘটনাটি সত্য ফারজানার বয়স হয়নাই তাই যার যার আত্মীয়র কাছে তাদের সমঝিয়ে দেয়া হয়েছে।

সংগীত শিল্পী ফারজানার বাবা চন্দন মিয়া এ প্রতিবেদকে মুঠোফোনে জানান, আমি বাড়িতে ছিলাম না এবিষয়ে আমি কিছু জানিনা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code