বজ্রপাতে প্রাণ গেলো ৪ জনের

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২১

বজ্রপাতে প্রাণ গেলো ৪ জনের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীর দুই উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাগমারায় তিনজন ও বাঘা উপজেলায় একজন রয়েছেন। শনিবার (১৫ মে) বিকেলে এসব ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

মৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের এছার আলীর ছেলে বাবু ইসলাম, একই গ্রামের সাইদুল চৌকিদারের ছেলে রনি ইসলাম, বাগমারার হাজড়া পাড়া গ্রামের নিজাম উদ্দিন ও বাঘার বাউসা ইউনিয়নের চকরপাড়া গ্রামের জহুরুল ইসলাম বাবু।

 

Manual7 Ad Code

বাগমারা থানার ওসি মোস্তাক আহমেদ জানান, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সুলতানপুর তালতালি নদীর পাড়ের একটি গাছ থেকে আম পাড়ছিলেন দুর্গাপুরের বাবু ও রনিসহ চারজন। বিকেলে বজ্রপাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহেরপুর একটি ক্লিনিকে নেয়। সেখানে বাবু ও রনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হয়েছে। এক ব্যক্তির বাগান কিনে তারা আম পাড়তে গিয়েছিলেন।

 

ওসি বলেন, ঝড়-বৃষ্টির সময় উপজেলার হাজড়াপুকুর গ্রামের মাঠ থেকে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ও হাবিবুর নামের দুজন আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে নিজামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক জানান, বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির পাশে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code