বড়লেখায় ধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, থানায় মামলা

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

বড়লেখায় ধর্ষণের শিকার তরুণীর মৃত্যু, থানায় মামলা

Manual3 Ad Code

download

Manual6 Ad Code

নিজেস্ব সংবাদদাতা : বড়লেখায় ভালবেসে ঘর ছেড়ে প্রেমিক ও বখাটের হাতে রাতভর ধর্ষণের শিকার কিশোরী সাত দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে সোমবার রাতে না ফেরার দেশে চলে গেছে।

Manual3 Ad Code

এ রাতে ধর্ষিতার বাবা কুমারশাইল গ্রামের জহির আলীর ছেলে নিজাম উদ্দিন (৩৫) ও বিছরাবাজার গ্রামের (বর্তমান ঠিকানা কুমারশাইল) গুজা মিয়ার ছেলে আমির উদ্দিনের (২৫) বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

Manual6 Ad Code

স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়- উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল গ্রামের পাহাড়ি এলাকার কিশোরীর (১৭) সাথে সদর ইউনিয়নের বিছরাবাজার গ্রামের আমির উদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। ১৭ জুলাই রাত ১২টার দিকে প্রেমিক আমির উদ্দিন প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়ি থেকে বের করে নিয়ে স্থানীয় চা বাগানের হুঙ্গালাটিলায় জোরপূর্বক রাতভর ধর্ষণ করে। এক পর্যায়ে গ্রামের নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আমিরকে ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে সেও ধর্ষণ করে। এদিকে নিজাম আমিরকে তাড়িয়ে দেয়ার পর প্রেমিক আমির মেয়ের বাবার মোবাইল ফোনে হুঙ্গালাটিলা থেকে মেয়েকে উদ্ধারের কথা জানায়। অপরিচিত নম্বর থেকে কল পেয়ে বাবা ছেলেকে নিয়ে মেয়ের খোঁজে বের হন। কোথাও না পেয়ে তারা বাড়ি ফিরে যায়। খবর পেয়ে ১৮ জুলাই সকালে পরিবারের লোকজন বেরেঙ্গা চা বাগানের ম্যানেজার বাংলোর উত্তর পাশ থেকে রক্তাক্ত-মুমূর্ষু অবস্থায় কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ২৩ জুলাই অতিরিক্ত রক্তক্ষরণে শারীরিক অবস্থার অবনতি হলে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জুলাই সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষিতার মৃত্যু ঘটে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code